রোববার (২ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের স্বাক্ষর ও সিল জাল করাসহ বিভিন্ন দপ্তরে বেআইনিভাবে তদবির বাণিজ্যের অভিযোগে মোংলার একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা সেই টুকু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া টুকু শেখ উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবি সম্বলিত সিল ও স্টাম্পেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে রোববার রাতে জাল জলিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রোববার দিনভর পুলিশ প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতা টুকু শেখকে গ্রেফতা করে পুলিশ।
অন্য আসামিদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানান ওসি।
