ঢাকা | বঙ্গাব্দ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার ছবির ক্যাপশন:

শেয়ারবাজার ডেস্ক: আর্থিক সংকট মোকাবিলায় একীভূত হওয়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তর প্রক্রিয়ায় আরও অগ্রগতি হয়েছে। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করছে বাংলাদেশ ব্যাংক সোমবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বিষয়ে রোববার চিঠি দিয়ে ব্যাংকটিকে অবহিত করা হয়েছে। প্রশাসক প্রত্যাহারের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাবে।


এর আগে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তরের মাধ্যমে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের মধ্যে তিনটির নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাবে।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে বাকি দুটি ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করা হবে।


চরম আর্থিক সংকট ও আমানতকারীদের আস্থা সংকটের মধ্যে পাঁচটি ব্যাংককে একীভূত করে ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমা অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হচ্ছে।


তবে ব্যাংকগুলোর প্রযুক্তিগত একীকরণ পুরোপুরি শেষ হতে আরও কিছু সময় লাগবে। আইটি ব্যবস্থা একীভূত না হওয়া পর্যন্ত পুরোনো নামেই আন্তর্জাতিক বাণিজ্য ও নস্ট্রো হিসাবের লেনদেন পরিচালিত হবে। প্রযুক্তিগত একীকরণ সম্পন্ন হলে পাঁচ ব্যাংকের পৃথক পরিচিতি বিলুপ্ত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু হবে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

Logo

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 11, 2026