ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড ছবির ক্যাপশন:

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের আদালত মানবতাবিরোধী অপরাধ, পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটকের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

 

বাশার আল আসাদের বিরুদ্ধে ২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ ছিল। আদালতের রায়ে তাকে শিশুদেরসহ একাধিক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন ও নির্বিচারে আটকের জন্য দায়ী করা হয়েছে।

 

একই মামলায় বাশার আল আসাদের ছোট ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাশার ও মাহেরের অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হয়। অন্যদিকে আতেফ নাজিব আদালতে উপস্থিত ছিলেন।আদালত বাশার ও মাহের আল আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি অভিযান চালানোর নির্দেশও দিয়েছে। রায়ে বলা হয়েছে, তদন্ত ও সাক্ষীদের বক্তব্যে ২০১১ সালে দারায় বিক্ষোভ শুরুর পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত নিরাপত্তা অভিযানে নাজিবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

বাশার আল আসাদের শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ডিসেম্বরে। বিদ্রোহী বাহিনী দামেস্ক দখলের পর তিনি সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটে এবং সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়।
প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 11, 2026