ঢাকা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
 
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত মহিলার  লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪শে আগষ্ট) সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পৌর সদরের উত্তরে বালুজুড়ি খাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই আবুল কালাম জানান, আমরা খবর পেয়ে অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। উদ্ধার করা লাশটি ভারসাম্যহীন বলে ধারনা করা হচ্ছে।  
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন জানান, অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্তের জন্য আগামীকাল মঙ্গলবার সকালে ফরেনসিক বিভাগে প্রেরণ করা হবে। পরিচয় শনাক্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 25, 2026