ঢাকা | বঙ্গাব্দ

বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ছবির ক্যাপশন: ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির পেসার শোয়েব আখতার।
ad728

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত শোয়েব জানান, তার প্রিয় বড় ভাই শাহিদ আখতার ইন্তেকাল করেছেন এবং মহান আল্লাহর কাছে ফিরে গেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে গভীর শোক প্রকাশ করে শোয়েব আখতার লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি জানাচ্ছেন যে তার প্রিয় বড় ভাই শাহিদ আখতার আর বেঁচে নেই। তিনি মরহুমের জন্য আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে তার ভাইয়ের জন্য দোয়া করার অনুরোধ জানান।

শোয়েব আরও জানান, জানাজা ও দাফনসংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানিয়ে দেওয়া হবে।

পারিবার জানায়, শাহিদ আখতারের জানাজা বুধবার (২৪ জুন) আসরের নামাজের পর ইসলামাবাদের এইচ-৮ কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। 

শাহিদ আখতার ছিলেন শোয়েব আখতারের ক্রিকেট জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা ও সমর্থক। আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসার সংগ্রামের সময় থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ংকর পেস বোলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ভাইয়ের পাশে ছিলেন তিনি।

দুই ভাইয়ের মধ্যে ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। শোয়েবের ক্রিকেট ক্যারিয়ারের উত্থানের পেছনে শাহিদের অবদান ও সমর্থনের কথা পরিবারের ঘনিষ্ঠজনরাও উল্লেখ করেছেন।

এর আগে ২০২১ সালে নিজের মাকে হারিয়েছিলেন শোয়েব আখতার। বড় ভাইয়ের মৃত্যুতে গত কয়েক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বড় ব্যক্তিগত শোকের মুখোমুখি হলেন পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি পেসার। ফলে আখতার পরিবারের জন্য এটি নিঃসন্দেহে এক কঠিন ও বেদনাদায়ক সময়।

সূত্র: সামা অনলাইন 


নিউজটি পোস্ট করেছেন : কাজী জহিরুল ইসলাম (বাবুল)

কমেন্ট বক্স