ঢাকা | বঙ্গাব্দ

মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন: ওই কিশোরের বিরুদ্ধে দক্ষিণ লন্ডনের সাটন এলাকার দুটি মসজিদকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
ad728

বুধবার (১৫ জুলাই) লন্ডনের মেট্রোপলিটন পুলিশজানায়, নাম প্রকাশ না করা ওই কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ লন্ডনের সাটন এলাকার দুটি মসজিদকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

এ ছাড়া, গত ২০ জুন বা তার আগে একটি গাড়ির জানালা ভাঙার ঘটনায় বর্ণবিদ্বেষমূলক উদ্দেশ্যে সম্পত্তি নষ্ট করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, আদালতের নির্দেশে ওই কিশোরকে আটক রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।পুলিশ জানিয়েছে, প্রথমে গত ৯ জুলাই একটি গাড়ি ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।  পরে তার বাসায় তল্লাশি চালিয়ে উদ্বেগজনক কিছু নথি উদ্ধার করা হয়। এরপর সন্ত্রাসবাদবিরোধী ইউনিট তদন্ত শুরু করে এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সঙ্গে সমন্বয় করে মামলার পরিধি বাড়ানো হয়।

তদন্ত শেষে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়, যা চরম ডানপন্থি মতাদর্শের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হামলার সম্ভাব্য লক্ষ্য ছিল সাটন এলাকার দুটি মসজিদ। ঘটনার পরপরই বিশেষজ্ঞ কর্মকর্তারা ওই দুই মসজিদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তাবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কাউকে খোঁজা হচ্ছে না এবং বর্তমানে জননিরাপত্তার জন্য বড় ধরনের কোনো অতিরিক্ত হুমকির তথ্যও তাদের কাছে নেই।

লন্ডনের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, ‘এত অল্প বয়সি একজনের বিরুদ্ধে এমন গুরুতর সন্ত্রাসবাদের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এটি সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ সৃষ্টি করবে।’তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট তদন্তে অল্প বয়সিদের জড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। তাই তিনি অভিভাবক, শিক্ষক ও শিশুদের কাছের মানুষদের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: সামা টিভি

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 16, 2026