আবু রাস বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক ও রাজনৈতিক শক্তি নিয়েও ইয়েমেনের জনগণকে পরাজিত করতে পারেনি। কিন্তু সৌদি নেতৃত্ব সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি।
তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনের ওপর অবরোধ, দেশটির সম্পদ দখল এবং সামাজিক কাঠামো দুর্বল করার প্রচেষ্টা শেষ পর্যন্ত সৌদি অর্থনীতির ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে।
গত সপ্তাহে হুথিরা সৌদি আরবের রপ্তানির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর ইয়েমেন উপকূলসংলগ্ন লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সৌদিসহ তিন দেশকে সতর্ক করে দিয়েছে ন্যাটো।
