ঢাকা | বঙ্গাব্দ

যশোরে জামায়াত এমপির বাড়ি আজও পুলিশ পাহারায়

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
যশোরে জামায়াত এমপির বাড়ি আজও পুলিশ পাহারায় ছবির ক্যাপশন:
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের পর বুধবার সকাল থেকেই এলাকা নিস্তব্ধ এবং সুনশান অবস্থা বিরাজ করছে। সকাল থেকেই মাদ্রাসা ও এমপির বাড়ির সামনে টহল পুলিশ অবস্থান করছেবুধবার (২৯ জুলাই) সকালে যথারীতি মাদ্রাসায় শিশুদের ক্লাস হয়েছে। বেলা ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বিবাদমান দুপক্ষের সমঝোতা বৈঠকের কথা রয়েছে।

মাদ্রাসার মুহতামিম কবীর হোসাইন বলেন, বেলা ৩টায় জেলা প্রশাসকের সভাপক্ষে আমাদের বসার কথা রয়েছে। 

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, জেলা প্রশাসক দুই পক্ষকেই নিয়ে বসবেন। মঙ্গলবারের পর আর কোনো অঘটন ঘটেনি। এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।

প্রসঙ্গত, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে 'অসুস্থ অনন্যার' সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তার বাসভবনে হামলা, ভাঙচুর এমনকি সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভকে কেন্দ্র করে একপর্যায়ে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ফের বাড়তে পারে বৃষ্টি

Logo

যশোরে জামায়াত এমপির বাড়ি আজও পুলিশ পাহারায়

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 29, 2026