টানা দরপতনের ধাক্কা সামলে অবশেষে স্বস্তির উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসে উত্থানের আভাস মিললেও মঙ্গলবার (১১ আগস্ট) সূচকের উল্লেখযোগ্য বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছেবাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সূচকের ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ ও অস্বস্তি তৈরি হয়েছিল, মঙ্গলবারের শক্তিশালী উত্থানে তা অনেকটাই কমেছে। সূচক ও লেনদেন একসঙ্গে বাড়ায় বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ও স্বস্তি ফিরতে শুরু করেছে বলে মনে করছেন তারা।
তবে বাজারের এই ইতিবাচক ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার আরও সতর্ক ও কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, সাম্প্রতিক সময়ে বাজারে যে দরপতন হয়েছে, তা যেন আবারও অনিয়ন্ত্রিত পর্যায়ে না যায়, সে জন্য নিয়মিত ও শক্তিশালী বাজার মনিটরিং জরুরি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৩ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৪ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারদর।লেনদেনের দিক থেকেও বাজারে গতি দেখা গেছে। মঙ্গলবার ডিএসইতে প্রায় ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯০৮ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ২০৭ কোটি ২ লাখ টাকা।অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ৭১ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ ছিল ৩৫ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে সিএসইতেও লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে।
সিএসইতে মঙ্গলবার মোট ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৯০ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সিএএসপিআই সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছি