প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2026 ইং
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড হীরাঝিল আবাসিক এলাকায় সৌদি এরাবিয়ান খেপসা হাউজ শুভ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে সৌদি এরাবিয়ান খেপসা হাউজ শুভ উদ্বোধন
সম্রাট আকবর ও সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল ,
সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড হীরাঝিল আবাসিক এলাকায় সৌদির অতি-জনপ্রিয় এরাবিয়ান খেপসা হাউজ শুভ উদ্বোধন করা হয়েছে।
(১৪ আগস্ট) শুক্রবার বাদ আছর দোয়া ও বিশেষ মোনাজাতের মাধম্যে রেষ্টুরেন্টটির উদ্বোধন করা হয়।
এরাবিয়ান খেপসা হাউজে সৌদির ঐতিহ্যবাহী আল-ফাহাম খেপসা, মান্দি লাহাম, বিফ লাহাম, মান্দি রাইস, আফগানি পোলাও, নান ও রুমালী রুটি, মুখরোচক কাবাব, কোরাল বারবিকিউ, বিফ আচারি ও বিভিন্ন বেভারেজ আইটেম পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির মালিক মোঃ শাখাওয়াত দীর্ঘ একযুগ সৌদি আরব ছিলেন। তিনি বাংলাদেশে ফিরে এসে ব্যবসা- বানিজ্য শুরু করেন । তার মধ্যে সৌদি আরবের অতি-জনপ্রিয় ও সুস্বাদু খাবার এরাবিয়ান খেপসা হাউজ দেওয়ার উদ্যোগ নেন।
তিনি বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরব জীবনযাপন করেছি। আমার একটা ইচ্ছা ছিলো বাংলাদেশে গিয়ে একটি সৌদি আরবের এরাবিয়ান খেপসা হাউজ দিবো। সৌদিতে এটি একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার। তাই নারায়ণগঞ্জের মানুষের কথা চিন্তা করে এবং তাদের ভালোবাসায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় এরাবিয়ান খেপসা হাউজ দিয়েছি। আশাকরি আমার প্রতিষ্ঠানের খাবার খেয়ে মানুষের ভালো লাগবে।
উক্ত উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক নেইবার, প্রিন্স মিডিয়া প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান