প্রিন্ট এর তারিখঃ Aug 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
চৌদ্দগ্রামে কেটে ফেলা রাস্তা পুনঃনির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক( চৌদ্দগ্রাম) কুমিল্লা :
কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের জনগুরুত্বপূর্ণ রাস্তা কেটে ফেলার প্রতিবাদে এবং অবিলম্বে সেটি পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এর নিকট লিখিত অভিযোগ দায়ের শেষে
চৌদ্দগ্রাম উপজেলা দোয়েল চত্বরের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপরে নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা যাতায়াত করে আসছিলেন। সম্প্রতি মাহাবুব ও মুরাদ গংরা রাস্তাটি রাতের অন্ধকারে ভেকু মেশিন দিয়ে কেটে ফেলায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন প্রসূতি, বৃদ্ধরোগী ও কোমলমতি শিক্ষার্থীরা। অবিলম্বে রাস্তার কাটা অংশ ভরাট করে পূর্বের ন্যায় যাতায়াতের উপযোগী রাস্তা পুনঃস্থাপনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক নেইবার, প্রিন্স মিডিয়া প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান