প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা জানান।
বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই— আওয়ামী লীগ তিনটা জেনারেশনকে ইনজুর্ড (আহত) করেছে। একটা হচ্ছে স্কুল, আরেকটা কলেজ আর একটা ইউনিভার্সিটি (পড়ুয়া জেনারেশন)। এটা হলো— নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন পরে হাসিনার খেদাও আন্দোলন। এই তিন জেনারেশন জীবিত থাকা অবস্থায় আগামী ৫০ বছর আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।’
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক নেইবার, প্রিন্স মিডিয়া প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান