
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছিলেন, ভেনেজুয়েলাকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র ‘প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম’।
তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন।
ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প।
শক্তিশালী এ জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
তবে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগতে পারে। বিভিন্ন প্রতিবেদন ও ভিডিওতে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থাপউল্লেখ্য, ছয় মাসেরও কম সময় আগে ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।