ঢাকা | বঙ্গাব্দ

শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না এলআর গ্লোবাল

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না এলআর গ্লোবাল ছবির ক্যাপশন:
সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ ডিজিটাল লিমিটেড (এলআরবিডিএল)-এর শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের পরিমাণ বৃদ্ধি নিয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে কোম্পানির কাছে কোনো অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখে পাঠানো একটি ব্যাখ্যামূলক চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের পরিমাণ বৃদ্ধির পেছনে এমন কোনো অপ্রকাশিত বা গোপনীয় তথ্য নেই, যা শেয়ারের দামে প্রভাব ফেলতে পারে। তাদের দাবি, বাজারের স্বাভাবিক চাহিদা ও জোগানের ভিত্তিতেই শেয়ারটির দর ও লেনদেনের পরিবর্তন ঘটছে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে’

Logo

শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না এলআর গ্লোবাল

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 2, 2026