ঢাকা | বঙ্গাব্দ

নবীগঞ্জে বিধবা সাংবাদিক ও এতীম নাবালক সন্তানদের ওপর

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
নবীগঞ্জে বিধবা  সাংবাদিক ও  এতীম  নাবালক সন্তানদের ওপর ছবির ক্যাপশন:
সংঘবদ্ধ হামলা-নির্যাতন।  

সরদার নাছির আহমেদ 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাঠপাড়া নবীগঞ্জ এলাকায় এক বিধবা  মেয়ে সাংবাদিক তানজিনা লিপি ও তাঁর নাবালক এতীম  সন্তানদের ওপর সংঘবদ্ধভাবে হামলা, মারধর, নির্যাতন, ঘরে অনধিকার প্রবেশ, ভাঙচুর,  স্বর্ণালংকার সহ দামি দামি জিনিসপত্র লুটপাট ও জোরপূর্বক কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, বাড়ির মালিক মোরশেদা ইব্রাহিম নিরু ও তাঁর ভাতিজা মশিউর রহমান মেরুনের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ একত্রিত হয়ে তাঁর ভাড়া বাসায় প্রবেশ করে এ ঘটনা ঘটান।
তানজিনার অভিযোগ, ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার দিকে একদল নারী-পুরুষ তাঁর ভাড়া বাসার সামনে এসে প্রথমে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা বাসার  দুই টা দরজা ভেঙে জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে প্রধান দরজা নিয়ন্ত্রণ করে বাইরের লোকজনের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং তাঁকে ও তাঁর সন্তানদের ঘরের ভেতরে আটকে রাখা হয়। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁদের ওপর ভয়াবহ মারধর ও নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় নারী ও পুরুষ উভয়েই তাঁকে ঘিরে মারধরে অংশ নেন। রড, পাইপ, লাঠি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তাঁকে টানাহেঁচড়া করা হয়,  তাদের সাঝানো স্ট্যাম্প  এ ও আরো একটি সাদা স্ট্যাম্পে  সাইন নিতে  নির্যাতন  করে চুল কেটে দেওয়া হয় এবং গলায় ফাঁস দেওয়ার মতো করে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এ সময় তাঁর পরনের জামাকাপড় টেনে ছিঁড়ে ফেলা হয় এবং শরীরে থাকা কাপড়চোপড়ের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন করে দেওয়া হয় বলে দাবি তাঁর।
তানজিনা আরও অভিযোগ করেন, তাঁর নাবালক সন্তানদের সামনেও তাঁকে মারধর ও অপমান করা হয় এবং সন্তানদেরও মারপিট করা হয়। দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরের ভেতরে আটকে রাখা হয়। বাইরে থেকে কেউ যাতে তাঁদের সাহায্য করতে না পারে, সে জন্য বাড়ির মেইন গেট বন্ধ করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগ রয়েছে, হামলার সময় ঘরের আসবাবপত্র ও  প্রয়োজনীয় মালামাল তছনছ করা হয়। কয়েকটি মোবাইল ফোন স্বর্ণ অলংকার  সহ  মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তানজিনা। তাঁর দাবি, ঘরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত সামগ্রীও নষ্ট বা নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তাঁকে একটি স্ট্যাম্প বা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।
প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

নবীগঞ্জে বিধবা সাংবাদিক ও এতীম নাবালক সন্তানদের ওপর

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 22, 2026