ঢাকা | বঙ্গাব্দ

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জবির সমঝোতা বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জবির সমঝোতা বৈঠক ছবির ক্যাপশন:

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনায় সমঝোতা বৈঠক সিদ্ধান্ত ছড়াই শেষ হয়েছে। আগের হামলার ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন শিবির-ছাত্রশক্তির নেতারা। অপরদিকে সব দলের সহাবস্থান নিশ্চিতে কোড অব কনডাক্ট প্রণয়নে সম্মতি জানিয়েছে ছাত্রদল।

শনিবার বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এই সমঝোতা বৈঠক শুরু হয়। বৈঠকে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ছাড়াও সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সমঝোতা সভা সূত্রে জানা যায়, আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষকে সমঝোতায় রাজি হয়ে কোলাকুলি করার অনুরোধ করেন ঢাকা-৭ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তবে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম এবং জবি শিবির সভাপতি ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফ অস্বীকৃতি জানান। তারা ৪ আগস্ট ছাত্রদল কর্তৃক হামলার ঘটনায় বিচারের দাবি জানান। এ সময় তারা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় রাজি হবেন না বলে ঘোষণা দেন। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই সমঝোতা বৈঠক সমাপ্ত 

Advertisement

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জবির সমঝোতা বৈঠক

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 16, 2026