এ সময় অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপীয়, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করায় আরও ৩৮ জনকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপন করার সঙ্গে জড়িত ২৪ জনকেও গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে ৩১ হাজার ৯২২ জন আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী। এরই মধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত এবং অভিযুক্তদের নাম প্রকাশ করা হতে পারে।
