গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমান সময় ও আধুনিক সিনেমাপ্রেমী দর্শকচাহিদার কথা ভেবে সিনেমাটির মূল গল্পে সংশোধন ও নতুন উপাদান যুক্ত করা হবে। প্রযোজক, পরিচালক ও শাকিব খান— তিন পক্ষই প্রকল্পটি নতুন পরিকল্পনায় নতুন রূপে শুরু করার নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছেন। গল্পের পরিমার্জনের পাশাপাশি অভিনয়শিল্পী তালিকাতেও কিছু রদবদল আনার কথা তারা ভেবেছেন।
আর এ সিনেমাটির পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই থাকছেন কিং খান। আগামী বছর থেকেই ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা। ২০২৭ সালের ঈদের বাইরের কোনো একটি সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে এ সিনেমাটি। ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। আধুনিক নির্মাণ কৌশল ও নতুন রূপে শাকিব খানের এই প্রত্যাবর্তন ঢালিউডের বিনোদন অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
