ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
চাঁদপুরে সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩ ছবির ক্যাপশন: চাঁদপুর কুমিল্লা মহাসড়কে ট্রাক-বাস মুখামুখি সংঘর্ষ!
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লাগামী বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে দিনাজপুর থেকে হাজীগঞ্জগামী আল-আরাফা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বালুবাহী ট্রাকটির চালক আবদুল ওহাব (৪০), বাসের চালক গাইবান্ধার কামাল (৩৫) ও বাসের চালকের সহকারী বাগেরহাটের শোভন (৩০)—তিনজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।

গুরুতর আহত তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশ স্থানীয় লোকজনের সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য চলে যান।

গুরুতর আহত তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আকলিমা জাহান বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে আহত ব্যক্তিদের অবস্থা খুবই নাজুক হয়ে পড়ে। এ জন্য উন্নত চিকিৎসার জন্য তাঁদের রেফার করা হয়।

ঘটনার পর তিনটি লাশ শাহরাস্তি থানায় নেওয়া হয়েছে বলে জানান শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান। পুলিশ বাস ও ট্রাক জব্দ করেছে।
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

শহীদ ওয়াসিম আকরামকে শ্রদ্ধা জানালেন ইশরাক-নাছির

Logo

চাঁদপুরে সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 11, 2026