বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র। কৌশলী খেলায় নেপাল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। এক পর্যায়ে অলআউটের চেষ্টা করতে গিয়ে শ্রাবণী সুপার ট্যাকলের শিকার হলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেয়ে যায় নেপাল। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৫-২০ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী।
সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩৪-২৪ পয়েন্টে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছিল। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০, ২১ ও ২৩ জুলাই।
