ঢাকা | বঙ্গাব্দ

১৩ জেলায় ঝড়ের আভাস

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
১৩ জেলায় ঝড়ের আভাস ছবির ক্যাপশন: ফাইল ছবি

এতে বলা হয়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এছাড়া ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া দপ্তর। 

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

সদ্য সাবেক রাষ্ট্রপতির গুলশানের বাড়িতে পরিচ্ছন্নতা ও রঙের কা

Logo

১৩ জেলায় ঝড়ের আভাস

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jun 23, 2026