ঢাকা | বঙ্গাব্দ

এসআরএফবি'র সভাপতি হাবিব-সম্পাদক রাকিব

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
এসআরএফবি'র সভাপতি হাবিব-সম্পাদক রাকিব ছবির ক্যাপশন:
শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) সভাপতি পদে চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এখন টিভির মাহমুদ রাকিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী, ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি) ও মেজবাহ উল্লাহ শিমুল (বিটিভি), সমান ভোট পাওয়ায় দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি পদে মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা ( দৈনিক মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)।

নির্বাহী সদস্য পদে- শামছুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), ফয়সাল আহাম্মেদ (দি বাংলাদেশ মেইল), আশীষ কুমার সেন (দৈনিক জনতা) নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু সালেহ আকন(সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি) এবং দুই নির্বাচন কমিশনার মাইনুল হাসান সোহেল (সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি) ও মহি উদ্দিন (সাবেক সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি) এ নির্বাচন পরিচালনা করেন। 

এর আগে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান। 

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

এসআরএফবি'র সভাপতি হাবিব-সম্পাদক রাকিব

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 25, 2026