ঢাকা | বঙ্গাব্দ

উড়ার পরপরই ইঞ্জিন বিকল, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজের জরুরি অবতরণ

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
উড়ার পরপরই ইঞ্জিন বিকল, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজের জরুরি অবতরণ ছবির ক্যাপশন:
ad728

উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। 

রোববার (৫ জুলাই) দুপুরে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা যায়। তবে এ ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য সবাই নিরাপদে ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার চেয়ে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে, দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হয়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় সতর্কতাস্বরূপ পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিমানে থাকা যাত্রীদের জন্য অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। বিকল্প ওই ফ্লাইটে তাদের চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
Logo

উড়ার পরপরই ইঞ্জিন বিকল, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজের জরুরি অবতরণ

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 5, 2026