ঢাকা | বঙ্গাব্দ

এনসিপি এককভাবে অংশ নেবে স্থানীয় নির্বাচনে: সারজিস

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
এনসিপি এককভাবে অংশ নেবে স্থানীয় নির্বাচনে: সারজিস ছবির ক্যাপশন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীতে প্রতিটি সেক্টরে একক প্রার্থী দিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।সোমবার (২৪ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ৬ মাসের কার্যক্রমে পূর্ববর্তী সরকারের ফ্যাসিবাদের পুনর্বাসনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। 

আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে সারজিস আলম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে তা দিয়ে ১৫ দিন চলাও সম্ভব হয় না। অথচ পে-স্কেল বাস্তবায়নের নামে সরকারের পক্ষ থেকে টালবাহানা করা হচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজারের অনিয়ম তুলে ধরে তিনি বলেন, প্রবাসী ও তাদের স্বজনদের প্রতিনিয়ত হেনস্তা করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের সিন্ডিকেট তৈরি করা হয়েছে, যেখানে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরে এনসিপির এ নেতা বলেন, বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও স্বাস্থ্যখাত ও রাস্তার বেহাল দশার কারণে সামান্য চিকিৎসার জন্যও মানুষকে ঢাকায় ছুটতে হচ্ছে। বর্ষা শেষ হতেই নীতিনির্ধারকরা সব ভুলে যান আর বর্ষা এলে শুরু হয় নাটক। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন ও চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

Logo

এনসিপি এককভাবে অংশ নেবে স্থানীয় নির্বাচনে: সারজিস

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 25, 2026