ঢাকা | বঙ্গাব্দ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ছবির ক্যাপশন: আধুনিক কাতারের স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি। ফাইল ছবি
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সেখানে আরও বলা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এ বছরের ১২ জুলাই ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

এছাড়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 15, 2026