ঢাকা | বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সারজিস আলমের হুংকার

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সারজিস আলমের হুংকার ছবির ক্যাপশন: দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজনে পথসভায় সারজিস আলম প্রধান অতিথির বক্তব্য দেন
ad728

তিনি বলেন, এই দেশ দিল্লির তাঁবেদারিতে চলবে না। শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেব না।

সারা দেশে সংগঠনের পদযাত্রা উপলক্ষে মঙ্গলবার বিকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজনে পথসভায় সারজিস আলম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও জুলাই পদযাত্রার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এজাজ আল ওয়াসী জিমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, এনসিপির দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সারজিস আলম বলেন, তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বগুড়ার মানুষও গর্ব করতে পারে বাংলাদেশের মানুষও গর্ব করতে পারে; কিন্তু স্পষ্ট করে একটি কথা তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই- আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আপনি আপনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। ১৭ বছর পর আপনি যখন দেশে আসেন দেশের মানুষ যখন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিয়েছে; যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে তাদের মুখের দিকে চেয়ে জনগণ ধানের শীষে ভোট দিয়েছেন। আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন তাহলে আগামীতেও ভোট পাবেন। যদি আমানত রক্ষা করতে না পারেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, আগামীতে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ ভোট দিবে না।

এদিকে দুপচাঁচিয়ায় পথসভা শেষে এনসিপি নেতারা সন্ধ্যা ৭টায় বগুড়া মহানগরীর দত্তবাড়ি এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশগ্রহণ করেন।

পদযাত্রাটি দত্তবাড়ি এলাকা থেকে শুরু হয়ে বড়গোলা, থানা মোড়, কাঁঠালতলা থেকে নবাববাড়ি রোড হয়ে রানার প্লাজা, জলেশ্বরীতলা কালিমন্দির- ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে একটি পথসভায় অংশগ্রহণ করেন।

বগুড়া মহানগরে রাত্রিযাপন শেষে তারা বুধবার (১৫ জুলাই) বিকাল ৩টায় মোকামতলা উপজেলায় একটি পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করবেন।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসী

Logo

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সারজিস আলমের হুংকার

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 15, 2026