ঢাকা | বঙ্গাব্দ

এ পর্যন্ত হাম ও উপসর্গে ৭১৮ শিশুর প্রাণ গেল

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
এ পর্যন্ত হাম ও উপসর্গে ৭১৮ শিশুর প্রাণ গেল ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮০ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১১৪ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৬৬ শিশু। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো ১ লাখ ১৩ হাজার ৪২ শিশু।

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, হামের উপসর্গে নতুন করে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তাদের একজন ঢাকায় আর অন্যজন সিলেটের।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ শিশুর, আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৬৫ শিশুর। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ৯৭৪ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে ৭৮১ শিশু বাড়ি ফিরেছে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

এ পর্যন্ত হাম ও উপসর্গে ৭১৮ শিশুর প্রাণ গেল

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jun 30, 2026