ঢাকা | বঙ্গাব্দ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের (এমপি) প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম মাসুদ।

এর পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘মির্জা আব্বাস আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। তিনি সুস্থ হলেই এখানে (সংসদে) আসবেন।’

এমপি শফিকুল ইসলাম মাসুদ আরও জানতে চেয়েছিলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যার বিচারককে কেন্দ্র করে (মির্জা আব্বাসকে নিয়ে) যে গুজব আছে, সেটি সম্পর্কে জানা প্রয়োজন।’

এ প্রসঙ্গে গুজব বা আদালতে চলমান মামলা সংক্রান্ত বিষয়ে সংসদ সময় নষ্ট করতে পারে না উল্লেখ করে স্পিকার বলেন, কোনো সদস্যের সদস্যপদ পদচ্যুত হলে তা যথাসময়ে সংসদকে জানানো হবে।

গত ৬ মে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আফরোজা আব্বাস সেদিন বলেছিলেন, ‘মির্জা আব্বাস অনেকটাই ভালো আছেন।  তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রতিদিন তাকে থেরাপি দেওয়া হচ্ছে।’


নিউজটি পোস্ট করেছেন : কাজী জহিরুল ইসলাম (বাবুল)

কমেন্ট বক্স