ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি, ইসির কাছে ভোটার তালিকা ,

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি,  ইসির কাছে ভোটার তালিকা , ছবির ক্যাপশন: নির্বাচন কমিশন (ইসি) ভবন।ছবি দৈনিক নেইবার
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কাছে হস্তান্তর করেছে জাতীয় সংসদ সচিবালয়। ইসির অনুরোধের পর তালিকাটি দেওয়া হয়েছে বলে কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ভোটগ্রহণের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারেরাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পাওয়ার পর এখন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একটি সূত্র বুধবার জানায়, নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের সেদিনের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে এলেও ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এরপর নির্বাচন কমিশনের অনুরোধে জাতীয় সংসদ সচিবালয় ভোটার তালিকা ইসির কাছে হস্তান্তর করে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারে কমিশন। ভোটার তালিকা পাওয়ার পর এখন তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে ইসি।মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন নিয়ে পরামর্শ করতে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহ করার জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়।
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

Logo

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি, ইসির কাছে ভোটার তালিকা ,

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 6, 2026