ঢাকা | বঙ্গাব্দ

হাবের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
হাবের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা ছবির ক্যাপশন:

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ যাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজগুলোর ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ হজ প্যাকেজের খরচ পড়বে ৭ লাখ ৯১ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৯৫ হাজার। আর সাশ্রয়ী প্যাকেজে ৫ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরও ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

হাবের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 22, 2026