ঢাকা | বঙ্গাব্দ

প্রথমবারের মতো এক মন্ত্রণালয়ে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
প্রথমবারের মতো এক মন্ত্রণালয়ে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন টেকনোক্র্যাট কোটায় মনোনীত হুমায়ুন কবির।

   

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ গ্রহণ করেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই দপ্তর বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।নতুন এই সিদ্ধান্তের ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। হুমায়ুন কবিরের অন্তর্ভুক্তির পাশাপাশি পূর্বে দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও তার পদে বহাল থাকছেন। এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকা নিয়ে কাজের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রতিমন্ত্রী পদে যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও সামলেছেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা এবং সরকারের আন্তর্জাতিক নীতি প্রণয়নে সক্রিয় ভূমিকার কারণেই তাকে এই পদে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

প্রথমবারের মতো এক মন্ত্রণালয়ে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 22, 2026