তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।
আজকের ম্যাচটি জিম্বাবুয়ের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে জুটি গড়ে তোলেন ইশান কিশান। এই জুটিতে ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন তারা। দলীয় ৯৫ রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইশান। তার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২৯ রান।
৩১ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৩ রান। ৬৪ ও ৩ রানে ব্যাট করছেন বৈভব সূর্যবংশী ও অধিনায়ক স্রেয়াশ আইয়ার।
