ঢাকা | বঙ্গাব্দ

মসজিদে গিয়ে বিয়ে সারলেন গায়ক-গায়িকা দম্পতি

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
মসজিদে গিয়ে বিয়ে সারলেন গায়ক-গায়িকা দম্পতি ছবির ক্যাপশন:

বিয়ে করলেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার। সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেলআই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে বিয়ে করেন। তার স্বামী সাব্বির কোরাইশীও গানের মানুষ। 

এদিন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি শারমিন আক্তার নিজেই নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।শারমিন আরও বলেন, ‘বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক- সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।’ 

জানা গেছে, শারমিন আক্তারের স্বামী সাব্বির কোরাইশীও সংগীতের সঙ্গে যুক্ত। গানের ভুবনে দুজনেরই পথচলা থাকায় তাদের সম্পর্কের ক্ষেত্রেও সংগীত একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেছে। সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে নিয়মিত গান করে আসছেন শারমিন আক্তার। 

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

Logo

মসজিদে গিয়ে বিয়ে সারলেন গায়ক-গায়িকা দম্পতি

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 18, 2026