ঢাকা | বঙ্গাব্দ

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার তারা

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার তারা ছবির ক্যাপশন:

কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী-সন্তান ও শ্বশুর নিহত হয়েছেন। 

স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নিহত স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুরের নাম আকরাম হোসেন। স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, নিহতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয়। ভারতের পিটিআই ও এনডিটিভিসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, আগুনে প্রাণ হারানো আটজন বাংলাদেশি নাগরিক এবং তারা চিকিৎসার উদ্দেশে কলকাতায় গিয়েছিলেন।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

জুলাই নিয়ে নিলোফার মনির বক্তব্যের কড়া সমালোচনায় ছাত্রদল সভাপ

Logo

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার তারা

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 19, 2026