ঢাকা | বঙ্গাব্দ

নিরাপদ ‘বেটার বাংলাদেশ’ গড়তে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য: ড. মারুফ

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
নিরাপদ ‘বেটার বাংলাদেশ’ গড়তে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য: ড. মারুফ ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (৩০ জুন) দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিরাপদ ‘বেটার বাংলাদেশ’ গড়তে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য। মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের সদস্যরা চুরি, ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত। এসব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ড. খন্দকার মারুফ বলেন, আইনশৃঙ্খলার উন্নতির জন্য অপরাধ নির্মূলে বর্তমান সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। জনজীবনে দুর্ভোগ সৃষ্টিকারী অপরাধীরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে রক্ষা না পায়, সে জন্য কঠোর ব্যবস্থা নিতে তিনি দাউদকান্দি থানা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে মননশীল ও আধুনিক পরিকল্পনায় সবাইকে নিয়ে উন্নত, স্থিতিশীল ‘বেটার বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য অর্জনে স্থানীয় প্রশাসনকে সেবার মনোভাব নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

সভায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া এবং পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।

পরে উপজেলা পরিষদ মাঠে ড. খন্দকার মারুফ হোসেন প্রধান অতিথি হিসেবে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণ করেন।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

Logo

নিরাপদ ‘বেটার বাংলাদেশ’ গড়তে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য: ড. মারুফ

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jun 30, 2026