ঢাকা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন ডিসি

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন ডিসি ছবির ক্যাপশন:
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার। সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় আভ্যন্তরীন জলাভুমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন, উপ-পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম রাজু, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আবদুর রউফ, চৌদ্দগ্রাম কুমিল্লা
প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন ডিসি

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 24, 2026