ঢাকা | বঙ্গাব্দ

জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা ছবির ক্যাপশন:

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগে জমা দেওয়া এজাহার মামলা হিসাবে রুজু করা হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে জমা দেওয়া এজাহারও মামলা হিসাবে রুজু করা হয়েছে।  

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, সোমবার রাতে এমপি আমির হামজার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস বাদী হয়ে দেওয়া এজাহারটি রুজু হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমন হোসেন বাদী হয়ে দেওয়া এজাহারটি রুজু হয়েছে। মামলা দুটির কোনো আসামি গ্রেফতার নেই। এর আগে রোববার (১৬ আগস্ট) মোমিন বিশ্বাস এজাহারটি কুষ্টিয়া মডেল থানায় জমা দিয়েছিলেন। একই দিন রুমন হোসেন একটি এজাহার জমা দেন। 

মোমিন বিশ্বাসের করা মামলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। অন্যদিকে রুমন হোসেনের করা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে। ১৫ আগস্ট ওই হামলার ঘটনা ঘটে। 

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

Logo

জামায়াত ও গণঅধিকারের পালটাপালটি মামলা

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 19, 2026