নিহত দুই শিশু হলো—মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও এবাদুল ইসলামের ছেলে ইসমাইল (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাত আড়াইটার দিকে স্থানীয়রা পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।
এদিকে, উপজেলার তন্তর গ্রামের কামরুল ইসলামের মেয়ে কামরুন নাহার শাকিলা (১৫) এবং নয়াবিল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী নুর জাহান বেগমের (৬৫) লাশ পৃথক ঘটনায় উদ্ধার করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুই লাশের বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
