ঢাকা | বঙ্গাব্দ

‘বাংলাদেশের সঙ্গে আরও বেশি টেস্ট খেলতে চাই’

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
‘বাংলাদেশের সঙ্গে আরও বেশি টেস্ট খেলতে চাই’ ছবির ক্যাপশন:
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এমন আগ্রহ প্রকাশ করেন অস্ট্রেলিয়ান এই উইকেটকিপার ব্যাটসম্যান।২৩ বছর বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে গিয়ে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ দল।

তবে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেনি টাইগাররা। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ; দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরে যায়। 

বাংলাদেশ দলের বিপক্ষে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করে ক্যারি জানান, ‘আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে আমরা বাংলাদেশকে আরও অনেকবার দেখতে পাব। আমরা তাদের বিপক্ষে আরও সিরিজ খেলতে চাই। ম্যাচের পর তাদের সঙ্গে দেখা করা, আড্ডা দেওয়াটাও বেশ ভালো লাগার।’

ক্যারি আরও বলেন, ‘এটি একটি রোমাঞ্চকর সিরিজ ছিল, চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খেলা হয়েছে। গত কয়েক মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে দারুণ কিছু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন সিডনি সুইনি

Logo

‘বাংলাদেশের সঙ্গে আরও বেশি টেস্ট খেলতে চাই’

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 24, 2026