ঢাকা | বঙ্গাব্দ

টক্সিকে নারীদের খোলামেলা উপস্থাপন ঘিরে সমালোচনা, মুখ খুললেন যশ

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
টক্সিকে নারীদের খোলামেলা উপস্থাপন ঘিরে সমালোচনা, মুখ খুললেন যশ ছবির ক্যাপশন:
কন্নড় অভিনেতা যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে সমালোচনা নজর এড়ায়নি অভিনেতার। সিনেমাটিতে নারীদের উপস্থাপন নিয়ে নানা প্রতিক্রিয়ার মধ্যে সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। শুধু সিনেমার প্রচারণামূলক উপকরণ দেখে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছে দর্শকদের আগে পুরো সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন যশ।অনুষ্ঠানে দর্শকদের মধ্যে বেশ কয়েকজন নারী ও তরুণীকে দেখে তাদের উদ্দেশে যশ বলেন, সমাজ হয়তো নানা কথা বলবে কিংবা সবকিছু সহজে গ্রহণ করবে না। তবে প্রত্যেকেরই নিজের অবস্থান তৈরি করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, আমি আমার অর্থের জন্য সম্মানিত নই, আমি আমার কাজের জন্য সম্মানিত। আর আমি জানি, পরিচালক প্রমাণ করবেন যে প্রত্যেক নারী ও তরুণী যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, নিজেদের চিন্তা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারেন এবং এই সমাজে সফল হতে পারেন।

এরপর নারীদের উদ্দেশে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার পর নিজেদের মতামত তৈরি করার আহ্বান জানান যশ।তিনি বলেন, ট্রেলারে যেভাবে বিষয়টি উপস্থাপিত হয়েছে, তার চেয়ে ভিন্নভাবে এই সিনেমায় নারীদের একটি কণ্ঠস্বর রয়েছে। সিনেমাটি দেখুন এবং উপভোগ করুন। তোমরা মেয়েরা, দারুণ সময় কাটাবে।

সিনেমাটিতে নারী চরিত্রগুলোর উপস্থাপন নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই ইয়াশের এই মন্তব্য সামনে এলো। এর আগে সিনেমার টিজারে যশের চরিত্রের সঙ্গে এক নারীর ভ্যানের ভেতরে ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশের পর সমালোচনার মুখে পড়ে সিনেমাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের দর্শক মনে করেন, ওই দৃশ্য নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বা ‘মেল গেজ’-কে প্রাধান্য দিয়েছে। এর ফলে সিনেমাটিতে নারীদের কীভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন ওঠে।তবে যশের বক্তব্য, প্রচারণার কিছু দৃশ্য দেখে সিনেমাটির পুরো গল্প বা নারী চরিত্রগুলোর ভূমিকা সম্পর্কে ধারণা করা ঠিক হবে না।পুরো সিনেমাটি দেখলেই এর প্রকৃত বিষয়বস্তু ও নারীদের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তথ্যসূত্র: এনডিটিভি

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

টক্সিকে নারীদের খোলামেলা উপস্থাপন ঘিরে সমালোচনা, মুখ খুললেন যশ

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 26, 2026